ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬ ● ১৪ আশ্বিন ১৪৩৩
শ্রীদেবী নয়, বনির প্রথম প্রেম এই বলি-নায়িকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 7:06 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 21 December, 2021, 8:20 PM

শ্রীদেবী নয়, বনির প্রথম প্রেম এই বলি-নায়িকা

শ্রীদেবী নয়, বনির প্রথম প্রেম এই বলি-নায়িকা

পর্দায় তাঁকে দেখেই প্রেমে পড়েছিলেন। সেই মুগ্ধতার রেশ থেকে গেছে এখনও। প্রযোজক বনি কপূরের হৃদয়ে এখনও সেই বলি-নায়িকার রাজত্ব। কিন্তু সেই নায়িকা কিন্তু বনির স্ত্রী শ্রীদেবী নন। তিনি শর্মিলা ঠাকুর।

সম্প্রতি বর্ষীয়ান অভিনেত্রীর সঙ্গে একটি ছবি দিয়েছেন বনি। মাত্র দু’টি শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন মুগ্ধতা। লিখেছেন, ‘আমার প্রথম প্রেম’। ছবিতে দেখা যাচ্ছে, বনির পাশে দাঁড়িয়ে শর্মিলা। বনির হাত অভিনেত্রীর কাঁধে। দু’জনের মুখেই উজ্জ্বল হাসি। বলিউডের দুই তারকাকে এক ফ্রেমে দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরাও।

শ্রীদেবী নয়, বনির প্রথম প্রেম এই বলি-নায়িকা

শ্রীদেবী নয়, বনির প্রথম প্রেম এই বলি-নায়িকা

তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে প্রথম সারিতে নিজের জায়গা ধরে রেখেছিলেন বনির স্ত্রী শ্রীদেবী। কিন্তু স্ত্রীকে নয়, শর্মিলাকেই জীবনের ‘প্রথম ভাললাগা’-র শিরোপা দেন প্রযোজক।

প্রয়াত স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই ছবি পোস্ট করেন বনি। পুরনো দিনের স্মৃতি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। দিন কয়েক আগে এ রকমই একটি ছবি দিয়েছিলেন তিনি। শ্রীদেবীর উদ্দেশে লিখেছিলেন, ‘আমার হৃদয়’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status