|
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন মেলেনি
নতুন সময় প্রতিবেদক
|
![]() জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন মেলেনি সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামিপক্ষের আইনজীবীদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। গতকাল রবিবার রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীসহ কয়েকজন আসামিদের পক্ষে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, আসামিদের নাম-ঠিকানা সঠিকতা যাচাই ও মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে আটক রাখার আবেদন জানান। আটক রাখার আবেদনে বলা হয়, শনিবার বিকেলে পুলিশ খবর পায় পল্টনস্থ জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা উক্ত ঘটনার বিষয়ে কোনো সন্তোষজনক বা বৈধ জবাব দিতে পারেননি। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের জেলহাজতে আটকে রাখা প্রয়োজন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
