|
বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার গ্রেপ্তারকৃতরা হলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারিক, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং নরদাশ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী। পুলিশ জানায়, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাগমারা থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে রবিবার আদালতে পাঠানো হয়। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
