|
মেঘনায় ট্রলারডুবি
দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা
নতুন সময় প্রতিনিধি
|
![]() দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা ঘটনার দুই দিন পর শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বৈদ্যার বাজার এলাকার আল মোস্তফা ফ্যাক্টরির সামনের নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাদের বাবা হেলাল উদ্দিন এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ৩ জন হলেন,সজিব, সামিয়া এবং শিশু সামিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জেলার শ্রীমন্দী গ্রাম থেকে গরু, ছাগল ও ১৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারা সেখানে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈদ্যার বাজার এলাকার কাছাকাছি পৌঁছালে ট্রলারটি নদীর মাঝে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে উল্টে গিয়ে ডুবে যায়। ![]() দুই দিন পর মিলল তিন ভাই-বোনের মরদেহ, নিখোঁজ বাবা নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ চারজনের মধ্যে শনিবার সকালে তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ গৃহপ্রধান হেলাল উদ্দিনের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
