ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯ আশ্বিন ১৪৩৩
দৌলতপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা গ্রেফতার
কাউছার মিয়া, দৌলতপুর
প্রকাশ: Thursday, 24 September, 2026, 1:41 PM

দৌলতপুরে নিষিদ্ধ সংগঠন  আওয়ামী লীগের এক নেতা গ্রেফতার

দৌলতপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতা গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুরে বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যাক্তি হলেন উপজেলার কলিয়া ইউনিয়নের হাটাইল গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন বাবু(৪৮)।

দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা যায়,বাবুল হোসেন(বাবু) কলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে দৌলতপুর থানা পুলিশের দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার বলেন-সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন বাবুকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status