ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
শাশুড়িকে নিয়ে পালালো ঘরজামাই!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 12:44 PM

শাশুড়িকে নিয়ে পালালো ঘরজামাই!

শাশুড়িকে নিয়ে পালালো ঘরজামাই!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়ার লিলুয়া থানার জগদীশপুরে এক যুবকের বিরুদ্ধে নিজের শাশুড়িকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও স্বামীর শাস্তি চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়ে। ঘটনায় হতবাক প্রতিবেশীরাও।

প্রিয়াঙ্কা দাস নামে ওই তরুণী জানিয়েছেন, শনিবার তার স্বামী কৃষ্ণগোপাল দাসের সঙ্গে বাড়ি ছেড়েছেন মা শেফালি দাস। ফোন করে বাড়িতে সে কথা জানিয়েছেন তিনি। এরপর লিলুয়া থানায় মা ও স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা।

তিনি জানান, ২০১৭ সালে বীরভূমের সাঁইথিয়ার যুবক কৃষ্ণগোপাল দাসের সঙ্গে বিয়ে হয় তার। কিন্তু তেমন কোনো কাজকর্ম করতেন না যুবক। এরপর তাকে জগদীশপুরে ডেকে আনেন বাবা। সেই থেকে ঘরজামাই থাকতেন ওই যুবক।

এরই মধ্যে শাশুড়ির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এই নিয়ে গত সপ্তাহে বাড়িতে তুমুল ঝগড়া হয়। থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রিয়াঙ্কা। এরপর কৃষ্ণগোপালকে গ্রেফতার করে পুলিশ। জামিন পেয়ে সাঁইথিয়া ফিরে যান তিনি। এরপর শনিবার শাশুড়িকে সঙ্গে নিয়ে পালান কৃষ্ণগোপাল।তারপর ফোন করে সে কথা বাড়িতে জানান শেফালিদেবী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status