ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
ঘুড়ির সঙ্গে ৩০ ফুট উঁচু উড়ে গেল যুবক, অতঃপর...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 1:33 PM

ঘুড়ির সঙ্গে ৩০ ফুট উঁচু উড়ে গেল যুবক, অতঃপরins class=

ঘুড়ির সঙ্গে ৩০ ফুট উঁচু উড়ে গেল যুবক, অতঃপর

এক ব্যক্তি মজা করতে গিয়ে প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। বন্ধুরা মিলে একটি ঘুড়ি বানিয়েছে। তারপর সেটি সবাই মিলে উড়ানোর বন্দোবস্ত করে। তবে সেই আনন্দের মুহূর্ত আতঙ্কে পরিণত হয়।

সবাই মিলে ঘুড়ির সুতা ছাড়তে শুরু করেন হাওয়ার বেগের সঙ্গে। ঘুড়িও একটু একটু করে উড়তে শুরু করেছিল। তবে হঠাৎই দমকা হাওয়ার জেরে ঘুড়িটি দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। বাকিরা সুতা ছেড়ে দিলেও এক ব্যক্তি সেটা ধরে ছিলেন। ফলে তাকে নিয়েই উড়তে শুরু করে ঘুড়িটি। একটা সময় সেই সুতা ধরে উড়তে উড়তে ৩০ ফুট উচ্চতায় পৌঁছে যান ঐ ব্যক্তি। ভয়ানক সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ঘুড়ির সুতা ধরে ঝুলছেন। প্রাণপণ বাঁচার চেষ্টা করছেন। নীচ থেকে বন্ধুরা চিৎকার করে তাকে বলছিলেন সুতোটা ছেড়ে দিতে। তবে এতো উঁচুতে উঠে গিয়েছিলেন যে তার পক্ষে সেই সুতা ছেড়ে দেওয়াটাও প্রাণঘাতী হতে পারত। তবে শেষমেশ প্রাণ বাঁচাতে সাহসে ভর করেই সেই ৩০ ফুট উচ্চতা থেকেই লাফ মারেন তিনি। তবে এতে তার কোনো সমস্যা হয়নি। সে যাত্রায় তিনি বেঁচে যান।

সোমবার ভয়ানক এই ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার জাফনার পেড্রো পয়েন্টে। এই সময় ওখানে ‘তাই পোঙ্গল’ নামে ঘুড়ি উৎসব হয়। সেই প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ছয় বন্ধু মিলে বিশাল একটি ঘুড়ি বানিয়ে তারই মহড়া দিচ্ছিলেন। তবে সেই মহড়া দিতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হলেন তারা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status