ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে নতুন অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশিম্যাট্রিমনি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 4:34 PM

রাজধানীতে নতুন অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশিম্যাট্রিমনি

রাজধানীতে নতুন অফিস চালু করতে যাচ্ছে বাংলাদেশিম্যাট্রিমনি

বাংলাদেশের সেরা ম্যাট্রিমনি পরিষেবা বাংলাদেশিম্যাট্রিমনি ডটকম সম্প্রতি ঢাকায় একটি অফিস চালুর ঘোষণা দিয়েছে। হাজারো অবিবাহিত নারী-পুরুষদের জীবন সঙ্গী খুঁজে পেতে সাহায্য করার পর আরও বেশি গ্রাহকদের সেরামানের সেবা প্রদানের লক্ষ্যে প্রসারিত হচ্ছে বিশ্বব্যাপী স্বনামধন্য এই ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম।

বাংলাদেশিম্যাট্রিমনি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম ‘ম্যাট্রিমনি ডটকম’-এর একটি অংশ। জীবনসঙ্গী-সন্ধানী লক্ষ লক্ষ অবিবাহিত নারীপুরুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করছে। দেশের ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ময়মনসিংহ জেলাসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) বাংলাদেশিম্যাট্রিমনি’র সেবার আওতাধীন।

বাংলাদেশিম্যাট্রিমনি’র কান্ট্রি ম্যানেজার শাহরুখউর রহমান খান বলেন, “প্রতিদিন হাজারেরও অধিক বর-কনে আমাদের অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধন করছে এবং পছন্দমত জীবনসঙ্গী খুঁজে পেতে আমরা তাদের সাহায্য করছি। ঢাকায় নতুন এই অফিসের মাধ্যমে গ্রাহকদের আরও ভালো এবং বৃহৎ পরিসরে সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।”   

বাংলাদেশিম্যাট্রিমনি’র হাজারো প্রোফাইল থেকে ব্যবহারকারীরা তাদের মনের মতো সঙ্গী খুঁজে পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা, অবস্থান, পেশা, বয়স, শখ, ধর্মীয় সম্প্রদায় ইত্যাদি অনুসারে ফিল্টারের সুবিধা রয়েছে। আগ্রহীরা রিকুয়েস্ট-লাইক পাঠানো ও সরাসরি মেসেজ বা কল করে সম্ভাব্য ম্যাচগুলোর সাথে যোগাযোগ করতে এবং তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে সকল প্রোফাইল যাচাই-বাছাই ও ম্যানুয়ালি স্ক্রিন করে শুধুমাত্র আগ্রহীদেরই তালিকাভুক্ত করা হয়ে থাকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status