ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
১৪০ কেজি ওজনের প্রেমিককে বিয়ে করতে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেনে তরুণী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 5:03 PM

১৪০ কেজি ওজনের প্রেমিককে বিয়ে করতে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেনে তরুণী

১৪০ কেজি ওজনের প্রেমিককে বিয়ে করতে অস্ট্রেলিয়া থেকে ব্রিটেনে তরুণী

প্রকৃত ভালোবাসা কখনো রূপ দেখে হয় না। তা প্রমাণ করলেন এই দম্পতি। দুটি ভিন্ন দেশের মানুষের পরিচয় ইনস্টাগ্রামে চ্যাট করে৷ দীর্ঘ ৬ মাস ধরে তাদের মধ্যে কথাবার্তা চলে ৷ যুবকের ওজন ১৪০ কেজি, তরুণী খুবই সুন্দরী ৷ এই দু'জনের জুটিকে ব্যাপক ট্রোল করেন ট্রোলাররা ৷ তাতে তাদের মধ্যে সম্পর্কে একটুও ছেদ পড়েনি ৷ তাদের দুজনের একটি ফুটফুটে সন্তানও রয়েছে, নাম অলিভার ৷

জানা যায়, ২৬ বছর বয়সী সিয়েনা অস্ট্রেলিয়ার বাসিন্দা ৷ আর ২৭ বছর বয়সী জর্জ কিউড ব্রিটেনে বাস করেন৷ জর্জ পেশায় একজন অভিনেতা। দু'জন টিকটক এবং ইন্সটাগ্রামে খুবই জনপ্রিয়৷ তবে ট্রোলারদের এই সুন্দর জুটি একেবারেই হজম হচ্ছে না৷ দু'জনের পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে ৷ ছয় মাস ধরে চলে কথাবার্তা ৷

জর্জ কিউড বিবিসি কমেডি সিরিজ পিপল জাস্ট ডু নাথিং-এও উপস্থিত ছিলেন। সিয়েনা জর্জের সঙ্গে নিজের যৌন জীবন সম্পর্কেও বলেন, তিনি জানান'এটাই সেরা। এ নিয়ে ট্রোলারদের জন্য একটি ভিডিও ও প্রকাশ করেছেন তিনি। তারা একে অপরকে খুব ভালোবাসেন বলেও জানান ৷

সিয়েনার কথায়, আমি আমার ভালোবাসার জন্য অস্ট্রেলিয়া থেকে ব্রিটেনে এসেছি। আমরা প্রথম ৬ মাস কথা বলেছি। তার সহজ পরমর্শ, যে যেমন তাকে সেভাবেই গ্রহণ করা উচিত ৷

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status