ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন
কাজী শামীম, কাতার
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 11:17 PM

কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

কাতারে বাংলাদেশ প্রেসক্লাবের বিজয় দিবস উদযাপন

বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ প্রেসক্লাব কাতার।

স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহার স্থানীয় রেস্টুরেন্টে বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোওয়াত ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আবদুল গাফফার।

সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকন সভাপতিত্বে এবং সহ সভাপতি আনোয়ার হোসেন মামুন পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু, লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একেএম আমিনুল হক, আওয়ামী লীগ কাতার শাখার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, সহ সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী বাবু, কাতার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল কাসেম সরকার, কাতার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজীব, কাতার যুবলীগের সিনিয়র সহ সভাপতি কাজী আশরাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক শুয়াইব আহমদ, দোহা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ, কাতার স্কিল ডেভেলপমেন্ট সোসাইটি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কাতার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসকে সফিক, কাতার বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি রহিম পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে কাতারের বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন  রাজনৈতিক, সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তির সংগ্রামে ও বাংলাদেশের স্বাধীনতার জন্য সাংবাদিকদের বড় অবদান রয়েছে, লেখনীর পাশাপাশি সাংবাদিকরা সরাসরি মুক্তিযুদ্ধে অংশও নেন, দেশের স্বাধীনতার জন্য অনেক সাংবাদিক জীবনও দিয়ে গেছেন।

বাংলাদেশ প্রেসক্লাব কাতারে সভাপতি বলেন, আমি শহীদ পরিবারের সন্তান ১৯৭১ সালে দেশের জন্য আমার চাচা জীবন দিয়ে গেছেন, আমি সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব স্বাধীনতার সপক্ষে থাকা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রাখা এবং বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যথাযথ সম্মান রাখা। তিনি আরও বলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের একটি সংগঠন, যে সংগঠনের যাত্রা ২০১২ সালে কাতারের মাটিতে শুরু হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status