ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
মেয়রকে গ্রেফতারে রাজধানীতে হোটেল ঘিরে রেখেছে র‍্যাব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 10:07 AM
সর্বশেষ আপডেট: Thursday, 23 December, 2021, 10:36 AM

মেয়রকে গ্রেফতারে রাজধানীতে হোটেল ঘিরে রেখেছে র‍্যাব

মেয়রকে গ্রেফতারে রাজধানীতে হোটেল ঘিরে রেখেছে র‍্যাব

বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে সাময়িক বরখাস্ত হওয়া জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করতে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ ঘিরে রেখেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে তাকে গ্রেফতারের জন্য হোটেলটি ঘিরে রাখা হয়। র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান চলাকালীন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতারে হোটেল ডি মেরিডিয়ান ঘিরে রাখা হয়েছে।

তাকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। গ্রেফতারের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

জামালপুরের দেওয়ানগঞ্জে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মেরেছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন শাহনেওয়াজ। দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই এসব করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহ। ভোর থেকে ওই মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করছিলেন। মেয়র শাহনেওয়াজ শাহানশাহও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহেরউল্লাহ মেয়রের নাম ৫ নম্বরে ডাকায় ক্ষুব্ধ হন তিনি। একপর্যায়ে শিক্ষা কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং তার গালে চড় মারেন মেয়র।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ জানান শিক্ষা কর্মকর্তা।   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status