ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েও পরের ম্যাচে বাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 12:21 PM

১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েও পরের ম্যাচে বাদ

১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েও পরের ম্যাচে বাদ

চলতি মাসের প্রথম সপ্তাহেই ইতিহাসের পাতায় নিজের নাম তুলেছেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের বিপক্ষে এক ইনিংসে নিয়েছেন দশ উইকেট। ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি এখন তার।

অথচ ঠিক পরের ম্যাচ তথা সিরিজেই দল থেকে বাদ পড়ে গেলেন অ্যাজাজ। বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি ৩৩ বছর বয়সী এ স্পিনারের। মূলত পেসনির্ভর আক্রমণ সাজাতে গিয়েই অ্যাজাজকে দলে রাখেনি কিউইরা।

এ বিষয়ে সোজাসাপটা ব্যাখ্যা নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেডের, ‘ভারতে রেকর্ডগড়া বোলিংয়ের পর অ্যাজাজের জন্য খারাপ লাগাই স্বাভাবিক। তবে আমরা সবসময় মনে করি ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী। স্কোয়াডে যাদের নিয়েছি, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তারাই সেরা অপশন।’

দুই ম্যাচের জন্য ঘোষিত ১৩ সদস্যের স্কোয়াডে একমাত্র স্পিনিং অপশন অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। অর্থাৎ বাংলাদেশকে পেস দিয়েই কুপোকাত করতে চায় কিউইরা। সে দায়িত্বে থাকছেন ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নেইল ওয়াগনাররা।

আগামী ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৯ জানুয়ারি থেকে। এ সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াড
টম লাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, রাচিন রবীন্দ্র, টিম সাউদি, রস টেলর, নেইল ওয়াগনার ও উইল ইয়ং।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status