ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
নৌকার প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 23 December, 2021, 3:02 PM

নৌকার প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল

নৌকার প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল

ভোলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানান ভুল করেছেন আওয়ামী লীগের মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী।

ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান। তিনি দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন। ওই ভুল বানানের পোস্টার পুরো ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার পর ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে সমালোচনা ও বানান ভুলের বিষয়টি বুঝতে পেরে সব পোস্টার তুলে নিয়েছেন চেয়ারম্যান প্রার্থী।

জানা গেছে, নির্বাচনী পোস্টারে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রীর নামের বানানে ভুল করেছেন। পোস্টারে 'শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন' লেখার কথা থাকলেও শেখ 'হাসিনার' পরিবর্তে (শেখ হানিার) লেখা হয়েছে। এমন ভুল বানানের পোস্টার এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল। আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলের সভাপতির নামের বানান ভুল করায় পুরো জেলায় সমালোচনার মুখে পড়েছেন ওই চেয়ারম্যান প্রার্থী। এদিকে ফেসবুকে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান বলেন, আমি শহরের একটি প্রেসে ২০ হাজার পোস্টার ছাপানোর অর্ডার দিয়েছিলাম। তারা নামের বানান ভুল করেছে। বিষয়টি যখন টের পেয়েছি। তখন ওই সব পোস্টার তুলে নেওয়া হয়েছে। আবার সংশোধন করে নতুন পোস্টার ছাপানো হয়েছে। সেগুলো বুধবার পুরো ইউনিয়নে লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, নৌকার প্রার্থী হয়ে আমি কী এমন ভুল করতে পারি? আমি এ ভুল করিনি। প্রেস করেছে, তাদের ভুল হয়েছে। আমি সংশোধন করেছি।

উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ভোলা সদরের ১২ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status