|
এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন করবে না বিএনপি
যশোরে বিএনপির গণসমাবেশে মীর্জা আব্বাস
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিবেদক
|
![]() এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন করবে না বিএনপি চিকিৎসার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধানঅতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আরও বলেন, তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকা আত্মসাতের মামলায় সাজা দেওয়া হলেও সেই টাকা কিন্তু সোনালী ব্যাংকে এখন ফুলে ফেঁপে ৮ কোটি টাকা হয়েছে। আসলে দেশনেত্রী আটকে রাখতেই এই সরকার অপকৌশল নিয়েছে। শেখ হাসিনার সরকার মনে করে, তিনি (বেগম জিয়া) বাইরে থাকলে তাদের সমূহ বিপদ। ![]() এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন করবে না বিএনপি যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণসমাবেশে বিশেঅতিথির বক্তৃতায় কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্যে আইনগত কোনও বাধা নেই- আইনমন্ত্রী আমাদের এই কথা বললেও তারা সেই ব্যাপারে কোনও ব্যবস্থা নেননি।তিনি বলেন আওয়ামী লীগের কেউই মুক্তিযুদ্ধ করেননি; এমনকী ৩০ লাখ শহীদের মধ্যে তাদের কেউ নেই। কেননা যুদ্ধ শুরু হলে তারা সব পালিয়ে ভারতে চলে যায়। সেই সময় মেজর জিয়া শুধু স্বাধীনতার ঘোষণায় দেননি, সরাসরি মুক্তিযুদ্ধ করেছে। ![]() এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন করবে না বিএনপি গণসমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিশেষ অতিথি আলহাজ মসিউর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আপনার ভেতরে কোনও মানবিকতা নেই। আপনি চাইছেন বিএনপিকে নিশ্চিহ্ন করে সারাজীবন ক্ষমতায় থাকতে। কিন্তু আপনার সে আশা কোনোদিন পূরণ হবে না।আরো বলেন এই সরকার গত দশ বছরে যে টাকা পাচার করেছে, তা দিয়ে ১০টি পদ্মা ব্রিজ হয়ে যায়। ![]() এই সরকারের অধীনে আর কোনও নির্বাচন করবে না বিএনপি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
