ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
করোনায় আক্রান্ত নান্নু, চাইলেন দোয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 10:54 AM

করোনায় আক্রান্ত নান্নু, চাইলেন দোয়া

করোনায় আক্রান্ত নান্নু, চাইলেন দোয়া

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় নান্নু নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নান্নু গণমাধ্যমকে বলেন, ‘আজ কোভিড টেস্ট করানোর পর সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। তেমন কোনো উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’

বুধবার (৫ জানুয়ারি) বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর গণমাধ্যমের সামনে দাঁড়ান নান্নু। সেখানে তিনি প্রধান নির্বাচক হিসেবে কাজ করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

গত বছরের ৩১ ডিসেম্বর জাতীয় নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়েছে। চুক্তির মেয়াদ কিংবা নতুন কাউকে নিয়োগ না দেওয়ায় আগের প্যানেলই এখনো কাজ করে যাচ্ছে।

২০১৬ সাল থেকে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করে যাচ্ছেন নান্নু। এর আগে ২০১১ সাল থেকে ছিলেন নির্বাচক প্যানেলে। পাঁচ বছর পর প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করলে এই দায়িত্ব পান নান্নু। ২০১৯ সালে পুনরায় মেয়াদ বেড়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status