ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
আন্তর্জাতিক স্কোয়াশে পারভেজের সাফল্য, বাংলাদেশের জন্য নতুন আশার আলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 6:46 PM

আন্তর্জাতিক স্কোয়াশে পারভেজের সাফল্য, বাংলাদেশের জন্য নতুন আশার আলো

আন্তর্জাতিক স্কোয়াশে পারভেজের সাফল্য, বাংলাদেশের জন্য নতুন আশার আলো

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত কলম্বো জুনিয়র ওপেন স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ নবম স্থান অর্জন (প্লেট চ্যাম্পিয়ন) করেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তরুণ স্কোয়াশ খেলোয়াড় পারভেজ করিম। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন তিনি।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারভেজের এই অর্জন বাংলাদেশের উদীয়মান স্কোয়াশ খেলোয়াড়দের জন্য উৎসাহব্যঞ্জক। বিদেশের মাটিতে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফাইয়াজ রহমান বলেন, “শ্রীলঙ্কায় পারভেজ করিমের নবম স্থান অর্জন (প্লেট চ্যাম্পিয়ন) আমাদের তরুণ খেলোয়াড়দের সম্ভাবনারই প্রতিফলন। পারভেজসহ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সব খেলোয়াড়কে অভিনন্দন জানাই। তবে আমাদের লক্ষ্য আরও বড়। আমরা চাই, বাংলাদেশের খেলোয়াড়েরা আন্তর্জাতিক প্রতিযোগিতার মূল শিরোপার জন্য লড়াই করুক। তরুণ প্রতিভাদের পাশে দাঁড়ানোয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে আন্তরিক ধন্যবাদ।”

তিনি আরও বলেন, “নবগঠিত অ্যাডহক নির্বাহী কমিটি তার ওপর অর্পিত মূল দায়িত্ব পালনের পাশাপাশি খেলোয়াড়দের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি এবং দেশের স্কোয়াশের দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্ব দেবে। আমাদের লক্ষ্য তরুণ খেলোয়াড়দের সম্ভাবনাকে আন্তর্জাতিক সাফল্যে রূপ দেওয়া।”

বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশন মনে করে, নিয়মিত প্রশিক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং ধারাবাহিক প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে দেশের তরুণ স্কোয়াশ খেলোয়াড়েরা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো ফল অর্জন করতে পারবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status