ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 6:50 PM

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু

আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট কাউন্টার পুনরায় চালু

যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পে টিকিট বিক্রয় কাউন্টার পুনরায় চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

বুধবার (২৮ অক্টোবর) থেকে কাউন্টারটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাউন্টার থেকে সেবা নিতে পারবেন যাত্রীরা।

এর আগে, বলাকা ভবনের বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় যাত্রীদের নির্বিঘ্নে সেবা প্রদানের লক্ষ্যে আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্র থেকেও টিকিট পুনরায় ইস্যু (রিইস্যু) করার সেবা নেওয়ার সুযোগ রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সেবা ও সহায়তা অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো পরিবর্তন বা নতুন নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status