ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ মাসুম বিল্লাহ, ভান্ডারিয়া
প্রকাশ: Wednesday, 28 October, 2026, 7:34 PM

প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রাণবন্ত আয়োজনে ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রাণবন্ত আয়োজনের মধ্যে দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলার থানা পার্কের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি'র প্রধান কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার।
এ সময় মোঃ শামীম হাওলাদার বলেন, আগামী দিনে জাতীয়তাবাদী যুবদল আমরা তারেক রহমান ও  বিএনপি'র বাহুবল হিসাবে দেশকে নৈরাজ্য মুক্ত করার জন্য বর্তমান সরকারকে সর্বাত্মক  সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করব।ভান্ডারিয়া উপজেলা যুবদলের নেতৃত্বে প্রতিটি ইউনিয়ন,ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান নেয়ার পাশাপাশি অপরাধীকে আইনের হাতে তুলে দিবে বলে আমি আশা করছি। 
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দারল,পৌর যুবদলের আহবায়ক মোঃ মেহেদী হাসান মুন্সি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
 র‌্যালি ও সমাবেশে উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
সমাবেশ শেষে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্ত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status