|
এবার হট স্পট ঢাকা
নতুন সময় প্রতিবেদক
|
|
এবার হট স্পট ঢাকা এ সময়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৯০ জনে। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন। গত ২৪ ঘণ্টায় ২১২ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে ৮৫২টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৫ লাখ ৮৬ হাজার ৯০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৬৪ জন এবং নারী ১০ হাজার ১২৬ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, রাজশাহী বিভাগে ১ জন বাসিন্দা রয়েছেন। মারা যাওয়া ৩ জনই সরকারি হাসপাতালে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনাক্ত হওয়া ৮৯২ জনের মধ্যে ৭২৩ জনই ঢাকা মহানগরের। অর্থাৎ মোট শনাক্ত রোগীর ৮১ দশমিক শূন্য ৫ শতাংশই রাজধানীর বাসিন্দা। এ ছাড়া ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে ফরিদপুরে চারজন, গাজীপুরে চারজন, কিশোরগঞ্জে একজন, মানিকগঞ্জে একজন, মুন্সীগঞ্জে দুইজন, নারায়ণগঞ্জে তিনজন ও টাঙ্গাইলে একজন। বছরের প্রথম দিন ১লা জানুয়ারি শনাক্তের হার ছিল ২ দশমিক ৪৩ শতাংশ এবং পরদিন ২রা জানুয়ারি তা বেড়ে হয় ২ দশমিক ৯১ শতাংশ। তবে ৩রা জানুয়ারি শনাক্তের হার ৩ শতাংশ ছাড়িয়ে যায়। এদিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৩৭ শতাংশ। ৪ঠা জানুয়ারি শনাক্তের হার বেড়ে দাঁড়ায় ৩ দশমিক ৯১ শতাংশে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহে পাঁচজন এবং জামালপুরে একজন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৫৩ জন, কক্সবাজারে ছয়জন, ফেনীতে একজন, নোয়াখালীতে তিনজন, চাঁদপুরে সাতজন, কুমিল্লায় একজন শনাক্ত হয়েছেন। রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ১৮ জন, নাটোরে দুজন, পাবনায় একজন, সিরাজগঞ্জে একজন এবং বগুড়ায় পাঁচজন আক্রান্ত হয়েছেন। রংপুর বিভাগের রংপুর জেলায় পাঁচজন এবং দিনাজপুরে সাতজন। খুলনা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ১৯ জন করোনা রোগী রয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা চার লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে টিআইএন লাগবে না
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
পাইকগাছায় বিদ্যুতের'ভয়াবহ লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত
শ্রেণিকক্ষ সংকটে ভাংগা চোরা টিনের ঘরে পাঠদান, দুর্ভোগে কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
