ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
হয়তো কোনো এজেন্ডা আছে, এজন্য মিথ্যাচার করেন মাহবুব তালুকদার: সিইসি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 1:44 PM

হয়তো কোনো এজেন্ডা আছে, এজন্য মিথ্যাচার করেন মাহবুব তালুকদার: সিইসি

হয়তো কোনো এজেন্ডা আছে, এজন্য মিথ্যাচার করেন মাহবুব তালুকদার: সিইসি

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক কর্মশালা শেষে  সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

তিনি বলেন, ভোটযুদ্ধ আছে ভোট নেই, তাহলে ৭৫ শতাংশ ভোটার কোত্থেকে আসে। টেলিভিশনে দেখিয়েছে সারিবদ্ধভাবে নারী-পুরুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তাহলে এরা কারা? এরা কি ভোটার নন? সুতরাং উনার কথার কোনো সঙ্গতি নেই।

কেএম নূরুল হুদা বলেন, উনি এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলেন। হয়তো উনার কোনো এজেন্ডা আছে, সেটাই বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশনকে হেয় করার জন্য এই কথা বারবার বলেন। এই কথাটা মিথ্যাচার, অপ্রাসঙ্গিক অপবাদ। উনি মিথ্যা কথা বলেন।

৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) পর্যবেক্ষণ শেষে মাহবুব তালুকদার বলেছিলেন, ভোটযুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এছাড়াও তিনি নিজেদের দায় শিকারমূলক মন্তব্যও করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status