ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 1:52 PM

নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

নোভাক জোকোভিচের ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন ভিসা বাতিলের কারণে টেনিসে ৯ বারের অস্ট্রেলিয়া ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ২০২১ টাইটেল রক্ষা করতে পারবেন না। এক সাংবাদিক সম্মেলনে গ্রেগ হান্ট  বলেন, ভিসা বাতিল হওয়ার কারণে তাকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে। সিএনএন

এর আগে দুবাই থেকে ১৪ ঘন্টা উড়ে এসে জোকোভিচ নামেন মেলবোর্নের তুল্লামারিন বিমানবন্দরে। কিন্তু তাকে বিমান বন্দরেই আটকে রাখা হয়, অস্ট্রেলিয়ায় তাকে ঢুকতে দেওয়া হয়নি।

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড-ব্রেকিং ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয় করতে জোকোভিচ বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় মেলবোর্নে পৌঁছান। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিনি চেষ্টা করেন অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্যে। জোকোভিচ কোভিড ভ্যাকসিন দিয়েছেন এমন দাবি করলেও তা নাকচ করে তার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন।

যেখানে অস্ট্রেলিয়া ওপেন অনুষ্ঠিত হচ্ছে সেই ভিক্টোরিয়ার স্থানীয় সরকার জোকোভিচের ভিসার আবেদন অগ্রহনযোগ্য। তার ভাগ্য অস্ট্রেলিয়া সরকার ও প্রধানমন্ত্রী স্কট মরিসনের হাতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status