ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ছবি চলছে না, তৈরি হচ্ছে না নির্ভরশীল তারকাও
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 1:59 PM

ছবি চলছে না, তৈরি হচ্ছে না নির্ভরশীল তারকাও

ছবি চলছে না, তৈরি হচ্ছে না নির্ভরশীল তারকাও

চলচ্চিত্রের ব্যবসায়িক বিপর্যয় এখনো বিদ্যমান। গেল বছরের শেষ দিকে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়ে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু ছবিগুলোর মধ্যে বেশ কয়েকটি ছিল সুনির্মিত। সিয়াম অভিনীত ‘মৃধা বনাম মৃধা’, ‘কালবেলা’ বা ‘লাল মোরগের ঝুঁটি’ নির্মাণশৈলীর দিক থেকে বিবেচিত হওয়ার দাবি রাখে। কিন্তু ছবিগুলো দর্শককে নাড়া দিতে পারেনি। স্বভাবতই এসব ছবিতে যারা অভিনয় করেছেন তারাও কারো দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। ‘মৃধা বনাম মৃধা’ ছবিটির অভিনেতা সিয়াম প্রিমিয়ার শেষ হওয়ার পর কেঁদেছিলেন। কিন্তু তিনি দর্শককে কাঁদাতে বা আকর্ষণ করতে পারেননি।
যারা প্রিমিয়ার দেখেছিলেন, তাদের অনেকেই ছবিটির নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছিলেন। প্রশ্ন হচ্ছে, একটি ছবি যদি বেশি দর্শকের কাছে না পৌঁছায় তাহলে টিমের সকলের শ্রমই বৃথা হয়ে যায়। কেন ছবি চলছে না? ঢাকার চলচ্চিত্রের নিয়মিত দর্শক হিসেবে বিবেচিত পরিচালক শিল্পী চক্রবর্তী বলেন, ছবির কোনো প্রচার নেই। বেশি দর্শকের কাছে পৌঁছানোর উদ্যোগ নেই সংশ্লিষ্টদের।

আগে ছবি মুক্তির এক মাস আগেই সর্বস্তরের দর্শক জেনে যেত কোন সিনেমা হলে কোন ছবিটি চলবে। পোস্টার লাগানো শুরু হয়ে যেত মুক্তির তারিখ ঠিক হওয়ার পর থেকেই। শহরময় মাইকিংয়ের ব্যবস্থা করা হতো। ঘোড়ার গাড়িতে প্রচার চলতো। মুক্তির এক মাস থেকেই সংশ্লিষ্ট সিনেমা হলগুলোতে ছবির ট্রেলার চলত। পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের ভাষ্য হলো, প্রচারের অভাবে ভালো ছবিগুলোও মুক্তি পেয়ে দৃষ্টির আড়ালে থেকে যাচ্ছে। চলচ্চিত্রে লগ্নী ফিরিয়ে আনতে এবং উৎপাদনকে রমরমা করতে হলে অবশ্যই সিনেমা হলে দর্শক আসতে। প্রত্যেক নির্মাতার ছবি নির্মাণের বাজেট থাকে। শুধু বাজেট থাকেনা প্রচারের জন্য। সিনেমা হল এবং উৎপাদন প্রক্রিয়া সমন্বিত না হলে চলচ্চিত্রশিল্প কখনোই চাঙ্গা হবে না। নির্ভরশীল তারকাও তৈরি হবে না। এছাড়া চলচ্চিত্রের বাজার ঢাকা মহানগর কেন্দ্রিক হয়ে পড়েছে। সবাই ভাবেন ছবিটি ঢাকায় কেমন গেল। কিন্তু ছবির বাজারতো পড়ে আছে মফস্বলে। সেদিকে কেউ কেন নজর দিচ্ছেন না, তা বোধগম্য নয়। সকলকে এখন এদিকটিতেও নজর দিতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status