ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
শতক হাকিয়ে টেস্টে খাজার রাজকীয় প্রত্যাবর্তন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:08 PM

শতক হাকিয়ে টেস্টে খাজার রাজকীয় প্রত্যাবর্তন

শতক হাকিয়ে টেস্টে খাজার রাজকীয় প্রত্যাবর্তন

দুই বছর পর জাতীয় দলে ফিরেই শতক হাকালেন অস্ট্রেলিয়ান ব্যাটার ওসমান খাজা। টেস্ট ক্যারিয়ারের নবম শতকে করেছেন ১৩টি চারের সাহায্যে ১৩৭ রান। খাজার শতকে ভর করে সিরিজের চতুর্থ টেস্টে ৮ উইকেটে ৪১৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করে অজিরা।

২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ছিলেন খাজা, পরে টানা ২৮ মাস অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক না পেলেও চলতি অ্যাশেজের তৃতীয় টেস্টের পর ট্রাভিস হেড করোনা আক্রান্ত হলে তার পরিবর্তে দলে ডাক পান ওসমান খাজা।

ক্যারিয়ারে উত্থান পতনের মাঝে এগিয়ে যাওয়া পাকিস্তানি বংশোদ্ভুত এই ক্রিকেটার এখন পর্যন্ত আন্তর্জাতিক টেস্টে ৪৫ ম্যাচে ৭৮টি ইনিংসে ৪২ গড়ে করেছেন ৩০২৪ রান। দলে থেকে তার বাদ পরে যাওয়ার পিছনে বৈষম্যকেও দায়ী করেছেন অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status