ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
শিশুর বদলে পোষা প্রাণী রাখা আমাদের স্বার্থপর করে তুলেছে, বললেন পোপ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:10 PM

শিশুর বদলে পোষা প্রাণী রাখা আমাদের স্বার্থপর করে তুলেছে, বললেন পোপ

শিশুর বদলে পোষা প্রাণী রাখা আমাদের স্বার্থপর করে তুলেছে, বললেন পোপ

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, যারা শিশুর বদলে পোষা প্রাণী পছন্দ করে তাদের আচরণ পুরোপুরিই স্বার্থপর। বিবিসি

ভ্যাটিকানে প্যারেন্টহুড নিয়ে আলোচনার সময় তিনি বলেন, ‘বর্তমানে আমরা স্বার্থপরতার নতুন এক ধারা দেখতে পাচ্ছি। আমরা দেখছি কিছু মানুষ আছে যারা সন্তান নিতে চান না। কখনো কখনো তারা হয়তো একটি সন্তান নেন, এবং এটিই শেষ। কিন্তু তাদের কাছে থাকে কুকুর ও বেড়াল যারা তাদের সন্তানের জায়গা নিয়ে নেয়। আমি জানি এই কথাটি অনেকের কাছে হাসির কারণ হবে কিন্তু এটিই সত্য।’

পোপ বলেন, এই প্রচলতা পিতৃত্ব এবং মাতৃত্বকে খর্ব করছে। আমাদের মানবতাকে কেড়ে নিচ্ছে। এই সময় পোপ যারা শারীরিক সমস্যার কারণে সন্তান নিতে পারছেন না তাদের দত্তক নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাবা-মা হওয়া নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই।

বিভিন্ন দেশে জন্মহার কমে যাওয়া প্রসঙ্গ পোপ বলেন, মানুষ সন্তান নিতে চাইছে না বা একটির বেশি সন্তান নিচ্ছে না। কোভিড মহামারীতে ইতালিতে ২০২০ সালের ডিসেম্বরে গত বছরের একই মাসের চেয়ে ২২ শতাংশ কম শিশু জন্ম নিয়েছে। স্পেনের এই হার হ্রাস পেয়েছে ২০ শতাংশ, ফ্রান্সে ১৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ২০ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status