ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
সিডনিতে ১টি উইকেট নিয়েই অবিশ্বাস্য এক নজির গড়লেন ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 2:13 PM

সিডনিতে ১টি উইকেট নিয়েই অবিশ্বাস্য এক নজির গড়লেন ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসন

সিডনিতে ১টি উইকেট নিয়েই অবিশ্বাস্য এক নজির গড়লেন ইংলিশ ক্রিকেটার অ্যান্ডারসন

সিডনি টেস্টের প্রথম দিনে মাত্র ১টি উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন। তাতেই তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন এক নজির গড়েন, যা আর কোনও ক্রিকেটারের নেই। আসলে নতুন বছরে এটিই ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ। সেই টেস্টে উইকেট নেওয়া মাত্রই জেমস অ্যান্ডারসন টানা ২০ বছরে অন্তত ১টি টেস্ট উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন। ২০০৩ সালে টেস্ট অভিষেকের পর থেকে ২০২২ পর্যন্ত প্রতিবছর দেশের হয়ে লাল বলের ক্রিকেটে উইকেট নিয়েছেন জিমি।

আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার মুরলিধরনের। তিনি ১৯৯২ থেকে ২০১০ পর্যন্ত টানা ১৯ বছরে অন্তত ১টি করে টেস্ট উইকেট নিয়েছেন। অ্যান্ডারসনের আন্তর্জাতিক কেরিয়ারের এই নিয়ে টানা ২১ বছর তিনি ইংল্যান্ডের হয়ে অন্তত ১টি করে উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। কেননা ২০০২ সালে ওয়ান ডে অভিষেকেই উইকেট তুলেছিলেন জিমি।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status