ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কৌতূহল বাড়াল অপু বিশ্বাসের ছবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 5:40 PM

কৌতূহল বাড়াল অপু বিশ্বাসের ছবি

কৌতূহল বাড়াল অপু বিশ্বাসের ছবি

অপু বিশ্বাস ক্যারিয়ারের শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ শুরু করছিলেন।  এই জুটির বেশ কটি ছবি দর্শকপ্রিয়তা পায়। পরে শাকিবকে বিয়ে ও তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার ঘটনায় পর্দায়ও তাদের জুটি ভেঙে যায়।

এখন নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। এই জুটির নতুন ছবির নাম ‘প্রেম প্রীতির বন্ধন’।  পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

গত বছরের মে মাসে এফডিসির ৯ নম্বর ফ্লোরে ‘প্রেম প্রীতির বন্ধন’-এর মহরত অনুষ্ঠিত হয়। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হয়।  এরপর শুরু হয় কুষ্টিয়ায়। পরে রাজধানীর পূর্বাচল এলাকায় কাদা মেখে গানের শুটিং করতে গিয়ে সর্দি-জ্বরে আক্রান্ত হন দুজন।

এবার এই জুটির নতুন কিছু আসছে। কী আসছে? জয় চৌধুরী নিজেই ফেসবুকে ঘোষণা দিলেও, কী আসছে তা জানাননি। শুধু একটি ছবি পোস্ট করে ভক্তদের কৌতূহলী করে তুললেন।

এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। তবে মূল নায়ক ছিলেন শাকিব খান।

অপু-জয় ছাড়াও প্রেম-প্রীতির বন্ধনে অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ। অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘প্রিয় কমলা’ ছবিতে, বিপরীতে ছিলেন বাপ্পী চৌধুরী।

একই জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ‘ছায়াবৃক্ষ’ নামের অনুদানের সিনেমায় অপুর নায়ক হয়েছেন নিরব হোসাইন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status