ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ব্যবহৃত পণ্য বদলে নতুন পণ্য নেয়ার সুযোগ দিচ্ছে সিঙ্গার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 5:42 PM

ব্যবহৃত পণ্য বদলে নতুন পণ্য নেয়ার সুযোগ দিচ্ছে সিঙ্গার

ব্যবহৃত পণ্য বদলে নতুন পণ্য নেয়ার সুযোগ দিচ্ছে সিঙ্গার

শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড সিঙ্গার বাংলাদেশ আকর্ষণীয় অফার ও ছাড়ের সাথে নিয়ে এসেছে ‘নিউ ইয়ার কার্নিভাল’ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের অধীনে, রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, এসি, কম্পিউটার এবং মাইক্রোওয়েভ ওভেন কেনার পর ক্রেতারা এসএমএসের মাধ্যমে ১০০% পর্যন্ত ছাড় পেতে পারেন।

নিউ ইয়ার ক্যাম্পেইনের মাধ্যমে, ব্যবহৃত পণ্য বদলে নতুন পণ্য ঘরে আনার সুযোগ দিচ্ছে সিঙ্গার। এক্সচেঞ্জ অফারে রেফ্রিজারেটরে ১৫,০০০ টাকা পর্যন্ত ছাড়, টিভিতে ৬,০০০ টাকা পর্যন্ত ছাড়, ওয়াশিং মেশিনে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড়, সেলাই মেশিনে ১,৫০০ টাকা পর্যন্ত ছাড় এবং মাইক্রোওয়েভ ওভেনে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এছাড়াও, রেফ্রিজারেটর, টিভি, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, সেলাই মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনলে ক্রেতারা একটি কিচেন অ্যাপ্লায়েন্স কুপন পাবেন, যা কিচেন অ্যাপ্লায়েন্স কেনার ক্ষেত্রে ব্যবহার করে পাবেন ৭.৫% ছাড়।

নিউ ইয়ার ক্যাম্পেইনে আরও থাকছে “বান্ডেল অফার”। এর অধীনে ক্রেতারা ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, সেলাই মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে একসাথে কমপক্ষে তিনটি নির্বাচিত পণ্য কিনলে ফ্ল্যাট ৫% ছাড় পাবেন।

ক্রেতারা ১২ মাস পর্যন্ত সহজ কিস্তিতে সিঙ্গারের পণ্য কিনতে পারবেন। এছাড়াও, পণ্যের ক্যাটাগরির ভিত্তিতে ক্রেতারা ১২ মাস পর্যন্ত বিনাসুদে পণ্য কেনার সুবিধা পাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status