ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ও সাকি, স্কুলের ক্লাসরুমে এক ছাত্রের সঙ্গে সেক্সি পোজ-এ উদ্দাম নাচ সুন্দরী শিক্ষিকার, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 5:43 PM

ও সাকি, স্কুলের ক্লাসরুমে এক ছাত্রের সঙ্গে সেক্সি পোজ-এ উদ্দাম নাচ সুন্দরী শিক্ষিকার, ভিডিও ভাইরাল

ও সাকি, স্কুলের ক্লাসরুমে এক ছাত্রের সঙ্গে সেক্সি পোজ-এ উদ্দাম নাচ সুন্দরী শিক্ষিকার, ভিডিও ভাইরাল

একজন শিক্ষক হলেন সমাজ তৈরীর কারিগর। কেননা তারাই পরম যত্নে গড়ে তোলেন ভবিষ্যৎ প্রজন্মকে। তাই ছাত্র ছাত্রীর সাথে শিক্ষকের সম্পর্ক বরাবরই শ্রদ্ধা, স্নেহ এবং ভালোবাসার। বিগত আড়াই বছর ধরে স্কুল-কলেজ বন্ধ থাকার পর ফের করোনা পরিস্থিতি কাটিয়ে খুলতে শুরু করেছে শিক্ষাপ্রাঙ্গন। ইতিমধ্যেই বিভিন্ন ইনস্টিটিউশনের পোশাক পরিহিত অবস্থায় নাচ-গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এইবার স্কুলপ্রাঙ্গণ থেকে উঠে এল একটু ভিন্ন ধরনের ভিডিও। আর মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি কিসের আসুন জেনে নেয়া যাক বিস্তারিতভাবে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি স্কুলে সম্ভবত কোন অনুষ্ঠান চলছে। পেছনে বাজছে বিখ্যাত হিন্দি আইটেম সং “ও সাকি সাকি রে” আর সেই গানের তালে তাল মিলিয়ে এক ছাত্রের সাথে তুমুল নাচ জুড়েছেন স্কুল শিক্ষিকা। কালো রংয়ের শাড়ি এবং কালো রংয়ের স্লিভলেস ব্লাউজ পরিহিত অবস্থায় খোলা চুলে শিক্ষিকাকে নাচ করতে দেখা গেছে ওই শিক্ষাপ্রাঙ্গনেই স্কুলড্রেস পরা এক ছাত্রের সাথে।

কোনো এক জনৈক ব্যক্তি সেই পারফরম্যান্স মুঠোফোনে বন্দি করে ইউটিউবে আপলোড করতেই দর্শক সংখ্যা ছাড়িয়েছে কয়েক হাজার। দর্শকেরা মোটেই ভালোভাবে নেননি ভিডিওটিকে। কমেন্ট বক্সে অনেকেই ভিডিওটির তুমুল সমালোচনা করেছেন। ভিডিওটি যথেষ্ট দৃষ্টিকটু এবং আচরণবিরূপ বলেই দাবি বেশিরভাগ জনগণের।

ভিডিওটির কমেন্ট বক্সে উড়ে-আসা নানান সমালোচক মন্তব্যের মধ্যে অন্যতম হলো, “এমন নাচ করার পর নিশ্চয়ই ঐ শিক্ষিকাকে আর স্কুলে রাখা হবে না”, অন্যদিকে অপর একজন লিখেছেন, “এই ধরনের আচরণ কোনো শিক্ষিকার কখনোই করা উচিত নয়”। বলাবাহুল্য ভিডিওটি কোন শিক্ষা প্রতিষ্ঠানের সেই সম্পর্কে কোন তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি। তবে একজন শিক্ষিকা এবং ছাত্রের মধ্যে যে সর্বদা সশ্রদ্ধ-ভক্তি নিষ্ঠার সম্পর্ক বজায় থাকা উচিত এমনটা সকলেরই দাবি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status