ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বাগমারা আ.লীগের অন্তর্দ্বন্দ্বে নৌকার ভরাডুবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 6 January, 2022, 5:52 PM

বাগমারা আ.লীগের অন্তর্দ্বন্দ্বে নৌকার ভরাডুবি

বাগমারা আ.লীগের অন্তর্দ্বন্দ্বে নৌকার ভরাডুবি

রাজশাহীর বাগমারায় শান্তিপূর্ণ আর উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হল ইউনিয়ন পরিষদ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনে নৌকার ভরাডুবি ঘটেছে। আওয়ামী লীগের ইউনিয়ন নেতৃবৃন্দের অন্তর্দ্বন্দ্বে হেরে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা।

বুধবার ৬ জানুয়ারী, অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিল তৃণমূলের অর্ধশত নেতা। সেখান থেকে নতুন পুরাতন মিলে ১৬ জনকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছিল। সেখানেও অভিযোগ তুলা হয় ২টি ইউনিয়নে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। পরে তাদেরকে বাদ দিয়ে নতুন ভাবে দুই জনকে নৌকার মনোনয়ন দেয়া হয়।

দলীয় নানা মুখী সিদ্ধান্তের কারনে নৌকার প্রার্থীরা ধরা খেয়েছে স্বতন্ত্র এবং আওয়ামী লীগ বিদ্রোহীর কাছে। ১৬টি ইউনিয়নের মাত্র ৫টি নৌকা সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছে। সেই সাথে ৫টি ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্য ৬টি ইউনিয়নে আওয়ামলীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছেন। দলীয় প্রার্থীর এমন পরাজয়ের মূল কারণ নৌকার মনোনয়নে একাধিক প্রার্থী থাকা। দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট করা। দলীয় লোকজনের এমন কর্মকান্ডে নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন।

এদিকে উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে গোবিন্দপাড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) হাবিবুর রহমান, নরদাশে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী গোলাম সারওয়ার আবুল, দ্বীপপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী  (আ’লীগ) বিকাশ চন্দ্র ভৌমিক, বড়বিহানালীতে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মাহমুদুর রহমান মিলন, আউচপাড়ায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ডি.এম. সাফিকুল ইসলাম সাফি, শ্রীপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মকবুল হোসেন মৃধা, বাসুপাড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী লুৎফর রহমান, কাচারী কোয়ালীপাড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ) মোজাম্মেল হক, শুভডাঙ্গায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মোশারফ হোসেন, মাড়িয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ) রেজাউল হক, গনিপুরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মনিরুজ্জামান, ঝিকরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ) রফিকুল ইসলাম, গোয়ালকান্দিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আলমগীর সরকার, হামিরকুৎসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ) আনোয়ার হোসেন, যোগীপাড়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আ’লীগ) এম.এফ মাজেদুল হক সোহাগ এবং সোনাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আজাহারুল হক। তবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় এরই মধ্যে দল থেকে আ’লীগের স্বতন্ত্র প্রার্থীদের বহিস্কার করা হয়েছে। এদিকে ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬টি ইউনিয়নের ১১ টিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছিলেন। সে সময় বিদ্রোহী এবং স্বতন্ত্র মিলে বিজয়ী হয়েছিলেন ৫ জন।

১৬টি ইউনিয়নে ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ১৩৭ জন। এতে নারী ভোটারের সংখ্যা ছিল ১ লাখ ৩১ হাজার ৪১৩ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৭২৪ জন।

উল্লেখ্য, উপজেলার ১৬ ইউনিয়নে চেয়ারম্যান সহ সাধারণ ও সংরক্ষিত সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৭৪৫ জন। এর মধ্যে ছিল আওয়ামী লীগ ও অন্যান্য দলের সর্বমোট ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৩ জন এবং সাধারণ সদস্য পদে ৫২৮ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, কোন অপ্রীতিকর ঘটনায় ছাড়াই ১৬টি ইউনিয়নে শেষ হয়েছে প ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন। উপজেলার কোথাও কোন বিশৃংখলার ঘটনা ঘটেনি। নির্বাচন নিয়ে কেউ যেন বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status