ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় জিডি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 6:54 PM

ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় জিডি

ডা. মুরাদের বিরুদ্ধে স্ত্রীকে মারধরের অভিযোগ, থানায় জিডি

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে এবার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে।

মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান আজ বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯' এ ফোন করে পুলিশের সহায়তা চান। তিনি জানান, তাকে মারধর করা হচ্ছে। সেখান থেকে অভিযোগ যায় ধানমন্ডি থানায়।

পরে ডা. জাহানারা একটি সাধারণ ডায়েরিও (জিডি) দায়ের করেন।

ধানমন্ডি থানার উপ পরিদর্শক (এসআই) আনসার আলী গণমাধ্যমকে বলেন, বিকেল পৌনে ৫টার দিকে ডা. মুরাদের স্ত্রীর পরিচয় দিয়ে তাকে মারধরের কথা '৯৯৯' নম্বরে ফোন করে জানান। অভিযোগ পেয়ে ধানমন্ডি থানার একটি টিম ১৫ নম্বর সড়কে ডা. মুরাদের বাসায় যায়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ইহসানুল ফেরদৌস গণমাধ্যমকে জানান, হুমকি-ধামকির অভিযোগ এনে মুরাদ হাসানের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি জিডি করেছেন।

ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়াও ৯৯৯ থেকে কল পেয়ে মুরাদ হাসানের বাসায় পুলিশ পাঠানোর কথা নিশ্চিত করেছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status