ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
রোগ সারাতে যৌনতার নিদান ডাক্তারের! মহিলাকে নিয়ে হোটেলে যেতেই বিপাকে প্রতারক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 6 January, 2022, 7:44 PM

রোগ সারাতে যৌনতার নিদান ডাক্তারের! মহিলাকে নিয়ে হোটেলে যেতেই বিপাকে প্রতারক

রোগ সারাতে যৌনতার নিদান ডাক্তারের! মহিলাকে নিয়ে হোটেলে যেতেই বিপাকে প্রতারক

বারবার চেষ্টা করেও আসছিল না সন্তান। এই অবস্থায় চিকিৎসকের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। প্রৌঢ় সেই চিকিৎসক তাঁকে নিদান দেন এক আশ্চর্য চিকিৎসার। জানিয়ে দেন, একটি মাত্র চিকিৎসাতেই গর্ভে সন্তান আসবে ওই মহিলার। আর সেই চিকিৎসা পদ্ধতির নাম- যৌনতা! এমনই আজব এক ডাক্তারের দেখা মিলেছে ইটালিতে (Italy)। ৬০ বছরের জিওভানি মিনিলো নামের সেই ডাক্তারকে হাতে নাতে ধরে ফেলেছে এক টিভি চ্যানেল। অর্ধনগ্ন অবস্থায় সঙ্গমে উদ্যত জিওভানি অবশ্য থতমত খেয়ে জানিয়ে দিয়েছেন, তিনি যা করেছেন তা তাঁর রোগিণীদের ভাল করার জন্যই।

ঠিক কী হয়েছিল? ‘ডক্টর ম্যাজিক ফ্লুট’ নামের ওই ডাক্তারের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। সন্তানের জন্ম দিতে ইচ্ছুক ওই মহিলা কিছুতেই গর্ভধারণ করতে পারছিলেন না। সেই সময়ই পুরোদস্তুর মিথ্যে কথা বলেন ওই ডাক্তার। দাবি করেন, মহিলা নাকি হিউম্যান পাপিলোমা ভাইরাসে সংক্রমিত। যার থেকে ক্যানসারও হতে পারে! বাঁচতে হলে একটাই উপায়। যৌনতা।

এমন আজব নিদান শুনে ওই মহিলার সন্দেহ হয়। এরপরই তিনি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন। এরপর ডাক্তারের সঙ্গে তাঁর কথোপকথন রেকর্ড করে পাঠিয়ে দেন ইটালির চ্যানেল ‘লে লেনে’কে। এরপরই ডাক্তারের পর্দা ফাঁস করতে আসরে নেমে পড়ে ওই চ্যানেল। তারাই নিয়োগ করে এক মহিলাকে। সেই মহিলাও রোগী সেজে হাজির হন ‘ডক্টর ম্যাজিক ফ্লুটে’র কাছে। দাবি ছিল একই। সন্তানের মা হতে পারছেন না। একই ভাবে তাঁকেও যৌনতার নিদান দেন ডাক্তারবাবু। সেই সঙ্গে জানিয়ে দেন, তাঁর সঙ্গে যৌনতা করলে মহিলার ইমিউনিটিও বাড়বে। তিনি ভ্যাকসিন নিয়েছেন বলেই এটা সম্ভব হবে। মহিলা দিব্যি রাজি হয়ে যাওয়ার ভান করেন। ডাক্তারবাবু একটা হোটেলের রুমও বুক করে ফেলেন। বুঝতে পারেননি, সেখানেই তাঁর জন্য পাতা হচ্ছে ফাঁদ।

যৌনতার আগে তিনি ওই মহিলাকে বলেন, তাঁরা সঙ্গম করবেন কন্ডোম বা কোনও রকম সুরক্ষা ছাড়াই। কেননা দু’জনের মধ্যে কোনও কৃত্রিম ব্যবধান থাকলে কাঙ্ক্ষিত ‘ফল’ মিলবে না। এরপর নিজের পোশাক খুলতে শুরু করেন ওই ডাক্তার। স্বাভাবিক ভাবেই উত্তেজনার বশে তিনি প্রথমটা খেয়াল করেননি ঘরে ঢুকে পড়েছেন ‘লে লেনে’র সাংবাদিক। ধরা পড়ে অম্লান বদনে তিনি বলে দেন, ”আমি যা করছিলাম সবই আমার গবেষণার অংশ। এভাবে অনেকেরই উপকার করেছি আমি।”


ইতিমধ্যেই ইটালির এক শল্য চিকিৎসক অভিযোগ জানিয়ে বলেছেন, ওই ডাক্তারের এটাই প্রথম ঘটনা নয়। অন্তত ১৫ জন মহিলাকে একই ভাবে বোকা বানিয়েছেন তিনি। কিন্তু এবার আর পালাতে পারেননি ‘ডক্টর ম্যাজিক ফ্লুট’। অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি বিষয়টি উপযুক্ত স্থানে নালিশ করবেন। ভবিষ্যতে যাতে আর কারও ক্ষতি করতে না পারেন প্রতারক, তা তিনি দেখবেন বলে জানিয়ে দিয়েছেন ওই মহিলা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status