ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ছেলের কম্পানিতে
মৌসুমী চেয়ারম্যান সানী পরিচালক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 January, 2022, 7:38 PM

মৌসুমী চেয়ারম্যান সানী পরিচালক

মৌসুমী চেয়ারম্যান সানী পরিচালক

মৌসুমী-ওমর সানী দম্পতির ছেলে ফারদিন এহসান স্বাধীন কয়েক বছর আগে ঢাকায় একটি রেস্টুরেন্ট খুলেছিলেন। সেখানে মা-বাবাকে সম্পৃক্ত রেখেছিলেন। এবার কক্সবাজারে একটি পাঁচতারা হোটেল করতে যাচ্ছেন স্বাধীন। সেখানেও আছেন তাঁর মা-বাবা। ‘স্যান্ডিল্যান্ড’ নামের হোটেলটির চেয়ারম্যান করেছেন মা মৌসুমীকে, বাবা ওমর সানী থাকছেন পরিচালক পদে। স্বাধীন বলেন, ‘মা-বাবার আশীর্বাদ ছাড়া সন্তান উন্নতি করতে পারে না। আমি সব সময় চেয়েছি আমার মাথার ওপর মা-বাবার ছায়া থাকুক। তাহলে যেকোনো বন্ধুর পথ পাড়ি দিতে পারব।’

মৌসুমী বলেন, ‘স্বাধীন সব সময় ব্যবসায়ের প্রতি মনোযোগী। আমিও চেয়েছি সে যেটা করতে সাচ্ছন্দ্যবোধ করে করুক। গত বছর সে আমাকে কক্সবাজারে পাঁচতারা মানের হোটেল নির্মাণের পরিকল্পনা জানায়। আমিও সায় দিলাম। তবে ভাবিনি সে আমাকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করবে। স্বাধীনের জন্য দোয়া করি, সে সাফল্য লাভ করুক।’

ওমর সানী বলেন, ‘বাবা হিসেবে আমি গর্বিত। স্বাধীন সব সময় যেটা করতে চেয়েছে আমি বাধা দিইনি। এখন ব্যবসার প্রতি মনোযোগ দিচ্ছে। সৎ মন-মানসিকতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত অবশ্যই ওকে সব বাধা পেরোতে সাহায্য করবে।’


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status