ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
শিক্ষকের ছেলের মাসে লাখ টাকার ‘মাদক’ লাগে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 7 January, 2022, 7:46 PM

শিক্ষকের ছেলের মাসে লাখ টাকার ‘মাদক’ লাগে

শিক্ষকের ছেলের মাসে লাখ টাকার ‘মাদক’ লাগে

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় ১২ বছর পালিয়ে থাকা ওয়ারেন্টভুক্ত আসামি আজহার আলী আপেল (৪১) তার ৬ সহযোগিসহ গাঁজা ও ইয়াবা নিয়ে র‍্যাবের হাতে আটক হয়েছে। আটককৃত আজহার আলী আপেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা অনুষদের সাবেক পরিচালক মৃত আবেদ আলীর ছেলে। জানা জায়, বর্তমানে মাদক সেবনেই মাসে লাখ টাকা লাগে আজাহার আলী আপেলের। ১২ বছর আগের মাদক মামলা, ভ্রুণ হত্যা ও নারী নির্যাতনের একাধিক মামলায় আপেলকে শিবগঞ্জ থেকে আটক করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জের জালমাছমারী গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। এ সময় আপেলসহ মাদক সরবরাহকারী আসিফ আলী নিশান ও আপেলের আমেরিকা প্রবাসী ভাইয়ের ছেলে মাদকসেবী সাদমান শাকিব আলীকে আটক করে র‍্যাব। পরে তাদের দেওয়া তথ্যে শিবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শুক্রবার সকালে আরও চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও জাল টাকা জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার দৌলতপুর মহাজনপাড়ার মোঃ জাহির (৩৫), মোঃ রানাউল হক (৩১), মাসুদ রানা ওরফে ইয়াসিন (৪২), শাহরিয়ার নাজিম জয় (২২), রাজশহীর বোয়ালিয়া থানার শিরইল মঠপুকুর এলাকার আসিফ আলী ওরফে নিশান (২৬) ও সাদমান শাকিব আলীকে (২০) আটক করা হয়। র‍্যাব জানায়, আপেল মাসে প্রায় এক লাখ টাকা মাদকের পেছনে সে ব্যয় করতো এবং তার ৬ সহযোগি তাকে গাঁজা ও ইয়াবা সরবরাহ করতো। ২০০৯ সালে রাজশাহীর বোয়ালিয়া থানায় আপেলের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হলে সে দীর্ঘদিন দেশে ও বিদেশে পালিয়ে ছিল বলেও জানায় র‌্যাব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status