ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
মামলা মীমাংসা না করায় বাবাকে হত্যার ৪ বছর পর ছেলেকে হত্যার চেষ্টা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 9 January, 2022, 7:24 PM

মামলা মীমাংসা না করায় বাবাকে হত্যার ৪ বছর পর ছেলেকে হত্যার চেষ্টা

মামলা মীমাংসা না করায় বাবাকে হত্যার ৪ বছর পর ছেলেকে হত্যার চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগ নেতা মনির হোসেনকে হত্যার ৪ বছর পর মামলা মীমাংসা না করায় তার ছেলেকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি আজিজুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও মামলা নেয়নি পুলিশ।

নিহত যুবলীগ নেতা মনিরের স্ত্রী নাছিমা বেগম জানান, চার বছর আগে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তার স্বামী মনির হোসেনকে মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর কেন্দুয়া ইসলামপুর এলাকার তাইজুদ্দিনের ছেলে আজিজুর রহমানসহ তার সহযোগিরা হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখে।

এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার প্রধান আসামি আজিজুরকে গ্রেফতার করলে তার দেখানো একটি পুকুর পাড়ের মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নেয়ার জন্য মামলার বাদীকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল আজিজুর রহমান।

এর জেরে গত ৫ জানুয়ারি বিকেলে তার ছেলে মঈনকে স্থানীয় ইসলামপুর এলাকায় একা পেয়ে আজিজুর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় মঈনের চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আজিজুর পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায়তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ মামলা নিতে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনা সঠিক হলে অবশ্যই মামলা করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status