ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সেলুনের কাজে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 15 February, 2022, 1:21 PM

সেলুনের কাজে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

সেলুনের কাজে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জের সলঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশ (৩৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পলাশ সলঙ্গা থানার দাসপাড়া গ্রামের মৃত অমূল চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানাগেছে, রবিবার দুপুর ১২টার দিকে প্রতিবেশি সুবোলের ছেলে শ্রীবাস চন্দ্র দাস জীবন পলাশের ছেলে সাগরকে ঢাকায় সেলুনে কাজের জন্য নিয়ে যেতে চাইলে পলাশ তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে পলাশকে কাঠের বাটাম দিয়ে বুকে ও মাথায় আঘাত করে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সেখানে সে মারা যায়।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status