ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রণবীরের বাজে অভ্যাসের কথা ফাঁস করলেন পরিণীতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 March, 2022, 1:18 PM

রণবীরের বাজে অভ্যাসের কথা ফাঁস করলেন পরিণীতি

রণবীরের বাজে অভ্যাসের কথা ফাঁস করলেন পরিণীতি

সব মানুষেরই একটা না একটা বাজে অভ্যাস থাকে। তারকারাও এর বাইরে নন। বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের একটি বাজে অভ্যাসের কথা ফাঁস করেছিলেন পরিণীতি চোপড়া। একাধিক ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। ছবির সেটেই রণবীরের বাজে অভ্যাসের কারণে বিব্রত হয়ে পড়েন অভিনেত্রী। একবার রণবীর পুরো বিবস্ত্র অবস্থায় তার সামনে এসেছিলেন। পরে তিনি আপত্তি জানানোয় পোশাক পরেছিলেন।

বলিউডের বড় বড় তারকাদের প্রত্যেকেরই রয়েছে মেকআপভ্যান। শট শুরুর আগে ও পরে তারা সেখানেই যাবতীয় প্রস্তুতি নেন, বিশ্রাম করেন। পরিণীতি জানান, ‌‘প্রয়োজন পড়লে রণবীরের মেকআপ ভ্যানে যাওয়ার আগে নক করতো হয়। কারণ রণবীর ভ্যানে বিবস্ত্র থাকতে পারেন। রণবীরের কাছে এসব স্বাভাবিক। কিন্তু বিব্রত হন আশেপাশের মানুষরা।’

বলিউডে এক দশকের বেশি সময় পার করে ফেললেও এখনো প্রথমসারির সফল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন পরিণীতি। সে তুলনায় রণবীর ক্যারিয়ারে অনেকখানি এগিয়ে গেছেন। তার ছবি বক্স অফিসে ব্যবসাসফল হওয়ার পাশাপাশি অভিনয়ও প্রশংসিত হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status