ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মামলা, স্বামী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 March, 2022, 7:21 PM

শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মামলা, স্বামী আটক

শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার মৃত্যুর ঘটনায় মামলা, স্বামী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকা ঝর্ণার মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার ঝর্ণার চাচা রাম প্রসাদ কুর্মী বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ঝর্ণার স্বামী সঞ্জয় কুর্মী, সঞ্জয়ের মা, বাবা ও দুই বোনকে আসামি দেয়া হয়েছে।

এজাহারে বলা হয়, পাঁচ বছর হয় সঞ্জয়ের সাথে ঝর্ণার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্য পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। ঝগড়ার সময় সঞ্জয়ের পরিবারের সদস্যরা ঝর্ণাকে মারধর করতো। গত শুক্রবার সঞ্জয় ও তার পবিবারের লোকেরা ঝর্ণাকে মেরে শাড়ি দিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। পরে আমাদের খবর দেয় যে, ঝর্ণা আত্মহত্যা করেছে।
 
শ্রীমঙ্গল থানার ওসি শামীম অর রশিদ তালুকদার বলেন, আমরা মামলা নথিভূক্ত করেছি। আসামি সঞ্জয় কুর্মীকে জেল থাজতে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে শহরের সুরভী পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে ফ্যানের সাথে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ঝর্ণার লাশ উদ্ধার করে পুলিশ। ঝর্ণা উপজেলার চাতল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status