|
ঈদে এপেক্স'র ১৫০০টি নতুন ডিজাইন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ঈদে এপেক্স'র ১৫০০টি নতুন ডিজাইন এ উপলক্ষে শুক্রবার ১ এপ্রিল, রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেলিব্রেটিদের পাশাপাশি উপস্থিত ছিলেন এপেক্স এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, চিফ অপারেটিং অফিসার (সিওও) ফিরোজ মোহাম্মদ, মহাব্যবস্থাপক (জিএম) সাগ্নিক গুহ ও চিফ ম্যানুফ্যাকচারিং অফিসার রামচন্দ্রন জয়প্রকাশ। অনুষ্ঠানে এপেক্স ফুটওয়্যার, অ্যাপারেল ও অ্যাকসেসরিজ এর বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের একপাশে আকর্ষণীয় ফটোবুথ স্থাপন করা হয়। যেখানে আগত অতিথিদের ছবি তোলার সুযোগ ছিল এবং ছবি তুলে হ্যাশট্যাগ এপেক্স স্টাইলগিরি লিখে সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে ১০ জন স্টাইলিশ দর্শক পুরস্কার জেতেন। এবারের ঈদে এপেক্স এর নিজস্ব ব্র্যান্ড ভেনচুরিনি, ম্যাভরিক, স্প্রিন্ট, মুচি, নিনো-রসি, ও টুইঙ্কলার এর ১৫০০টি নতুন ডিজাইন বাজারে এনেছে ছোট বড় সকলের জন্য, যা দেশজুড়ে এপেক্স এর সকল স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপেক্স জানায়, ঈদ বাঙালির জন্য সবচেয়ে আনন্দের উৎসব। এই আনন্দকে আরো বাড়িয়ে তুলতে প্রতিবছরের মতো এবারও এপেক্স ভক্তদের জন্য রেকর্ড সংখ্যক নতুন কালেকশন নিয়ে এসেছে। আশা করি, সব শ্রেণী ও পেশার মানুষের এবারের ঈদ কালেকশন ভালো লাগবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
