ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
শাহবাজ শরীফের জয়ের পর যা বলল যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 April, 2022, 11:27 AM
সর্বশেষ আপডেট: Tuesday, 12 April, 2022, 12:50 PM

শাহবাজ শরীফের জয়ের পর যা বলল যুক্তরাষ্ট্র

শাহবাজ শরীফের জয়ের পর যা বলল যুক্তরাষ্ট্র

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) এর নেতা শাহবাজ শরীফ। অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো পিটিআই নেতা ইমরান খান বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রই তার সরকারের পতনের পেছনে কলকাঠি নেড়েছে। তবে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ অস্বীকার করে। বিরোধী দলীয় নেতা শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজ সেক্রেটারি জেন সাকি বলেছেন, ‌‘গণতান্ত্রিক পাকিস্তান চায় যুক্তরাষ্ট্র।’

গত শনিবার মধ্যরাতে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলীয় জোট। ‘যুক্তরাষ্ট্র সমর্থিত’ নতুন প্রধানমন্ত্রীকে মেনে নিতে অস্বীকার করেছেন ইমরান। যদিও জো বাইডেন প্রশাসন পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করেছে।
জেন সাকি হোয়াইট হাউজে এক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা সাংবিধানিক গণতান্ত্রিক নীতিকে সমুন্নত রাখাকে সমর্থন করি। আমরা কোনো রাজনৈতিক দলকে সহযোগিতা দেই না।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status