ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ওয়েব সিরিজ দেখে দৈনিক আয় করুন ২ লাখ টাকা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 April, 2022, 12:47 PM

ওয়েব সিরিজ দেখে দৈনিক আয় করুন ২ লাখ টাকা

ওয়েব সিরিজ দেখে দৈনিক আয় করুন ২ লাখ টাকা

সুন্দর জীবনযাপনের জন্য চাই টাকা। আর টাকা উপার্জনের অন্যতম মাধ্যম হচ্ছে চাকরি। খুব সিরিয়াস চাকরির পাশাপাশি দুনিয়া জুড়ে রয়েছে অদ্ভুত সব চাকরি। প্রয়োজনের তাগিদে মানুষ যেকোনো কাজই করেন নির্দ্বিধায়।

কেউ কেউ শুধুমাত্র দাঁড়িয়ে থেকেই আয় করছে লাখ লাখ টাকা। কারো কারো একমাত্র কাজই হচ্ছে পেঙ্গুইন গোনা। এছাড়াও আছে ডগ ফুড টেস্টার, চিকেন সেক্সার, ট্যাঙ্ক পরিষ্কারক, বমি সংগ্রাহক, ডগ সার্ফিং ইনস্ট্রাক্টর সহ বেশ কিছু গা ঘিন ঘিন করা চাকরি-বাকরি।

এবার সে পথেই হেঁটেছে ডকুমেন্টারি স্ট্রিমিং সার্ভিস ম্যাগেলান টিভি। তারা ওয়েব সিরিজ দেখার জন্য লোকবল নিয়োগ দিতে চাইছে। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এমনই এক তথ্য উঠে এসেছে।

সিএনএন বেশ মজা করেই এই সংবাদের শিরোনাম দিয়েছে, ‘আপনি প্রতি ঘণ্টায় ১০০ ডলার আয় করতে পারবেন, সত্যিকারের অপরাধগুলো দেখার মাধ্যমে।’

মূলত ম্যাগেলান টিভি নামের এই অনলাইন ডকুমেন্টারি স্ট্রিমিং সার্ভিস প্রতিষ্ঠানটি তাদের সিরিজ ও তথ্যচিত্রগুলো টানা দেখার জন্য লোক খুঁজছে। তবে শর্ত হলো, টানা ৪৮ ঘণ্টায় অন্তত ৩২টি সিরিজ ও তথ্যচিত্র দেখতে হবে। এরপর এসব অভিজ্ঞতা লিখে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।

ম্যাগেলান টিভি চাকরিটির নাম দিয়েছে ‘ট্রু ক্রাইম ওয়াচ ড্রিম জব’। কেননা ওই প্ল্যাটফর্মের বেশির ভাগ সিরিজ ও ডকুমেন্টারি  সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। এর আগেও প্রতিষ্ঠানটি ২০২০ ও ২০২১ সালে একই রকম একটি চাকরির বিজ্ঞাপন দিয়েছিল বলে জানায় সিএনএন।

এ পদের অন্যতম যোগ্যতা হলো প্রাথীকে দুর্বলচিত্তের হওয়া চলবে না। কেননা এতে প্রার্থীকে সবচেয়ে ভয়ংকর সিরিয়াল কিলারের ঘটনা অবলোকন করতে হবে। এখানেই শেষ নয়, সিরিজগুলো টানা দেখে যেতে হবে। ফলে প্রার্থী দুর্বল চিত্তের হলে আবেদন করতে পারবেন না।

এই চাকরির জন্য আকষর্ণীয় বেতন দেবে ম্যাগেলান টিভি। নির্বাচিত প্রার্থী বেতন পাবেন দিনে ২ হাজার ৪০০ ডলার ( বাংলাদেশি টাকায় প্রায় ২০৭৬৭৯ টাকা)। অর্থাৎ ঘণ্টায় ১০০ ডলার।

এছাড়াও থাকছে ১ বছরের জন্য ম্যাগেলান টিভির কনটেন্ট বিনা মূল্যে দেখার সুযোগ।

এ পদের জন্য আগ্রহীরা প্রার্থীরা ১৮ এপ্রিল, ২০২২-এর মধ্যে প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে আবেদন করতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status