ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কেন কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ বিজয়ের ‌বিস্ট?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 12 April, 2022, 1:00 PM

কেন কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ বিজয়ের ‌বিস্ট?

কেন কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ বিজয়ের ‌বিস্ট?

তামিল সুপারস্টার বিজয়ের নতুন ছবি ‘বিস্ট’ মুক্তি পাচ্ছে আগামীকাল ১৩ এপ্রিল। ছবিটি নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের উচ্ছ্বাসের কমতি নেই। রেকর্ড পরিমাণ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এরইমধ্যে ছবির তিনটি গান প্রকাশ্যে এসেছে। তবে মুসলিমদের জঙ্গি হিসেবে উপস্থাপন করায় ছবিটি কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছবিতে পাকিস্তানের বিরুদ্ধে সংলাপ রয়েছে। কুয়েতের পর কাতারেও ছবিটি নিষিদ্ধ হওয়ায় উপসাগরীয় দেশগুলোতে ছবির আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‘বিস্ট’ ছবিতে ভারতের গোয়েন্দা বাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যাবে বিজয়কে। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। ছবিটি পরিচালনা করেছেন নেলসন দীলিপকুমার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status