ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি বিড়াল, দেখুন তো খুঁজে পান কি না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 27 May, 2022, 6:33 PM

ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি বিড়াল, দেখুন তো খুঁজে পান কি না

ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি বিড়াল, দেখুন তো খুঁজে পান কি না

নেটমাধ্যমে মাঝেমধ্যেই ভাইরাল হয়ে যায় বিভিন্ন ধরনের ধাঁধা। এটি সেই অর্থে ধাঁধা নয়, একটি বিড়ালের মজার কাণ্ড-কারখানার ছবি।

কয়েক দিন ধরেই নেটমাধ্যম টুইটারে ভাইরাল হয়ে গিয়েছে একটি ছবি। ছবিটি একটি ভারী যন্ত্রাংশের দোকানের। ছবিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি তাকে সাজানো রয়েছে অনেকগুলি কাঠ কাটার যন্ত্র। কিন্তু সে সবের জন্য ছবিটি ভাইরাল হয়নি। হয়েছে কারণ ওই যন্ত্রগুলির মধ্যেই চুপিসারে লুকিয়ে রয়েছে একটি বিড়াল।

ছবিটি টুইট করেছেন আমেরিকার সাউথ ক্যারোলিনার বাসিন্দা মেরিসা এলিস। ছবিটি তাঁর হার্ডঅয়্যারের দোকানের। এলিস জানিয়েছেন, তিনি দু’টি বিড়াল পোষেন। নাম এমা ও ম্যাক্স। বিড়াল দু’টি মাঝেমধ্যেই দুষ্টমি করে লুকিয়ে পড়ে এ দিক-ও দিক। যে ছবিটি তিনি প্রকাশ করছেন সেই ছবিতেই লুকিয়ে আছে এমা।

ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই হয়ে গিয়েছে ভাইরাল। ৬৫ হাজার মানুষ দিয়েছেন পছন্দের চিহ্ন। তবে ভাল করে খুঁটিয়ে দেখেও সেই বিড়ালটিকে খুঁজে পেতে নাজেহাল হচ্ছেন নেটাগরিকদের অনেকেই। মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই একেবারে নীচের তাকের ডান দিকে লুকিয়ে আছে বিড়ালটি। আর যাঁরা হাজার চেষ্টা করেও পাচ্ছেন না বিড়ালের হদিস, তাঁদের জন্য সবার শেষে রইল সমাধান।

ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি বিড়াল, দেখুন তো খুঁজে পান কি না

ছবির মধ্যেই লুকিয়ে আছে একটি বিড়াল, দেখুন তো খুঁজে পান কি না

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status