|
ভারত থেকে এলেন ১৯ জন, বাংলাদেশ থেকে গেলেন ৪৫ যাত্রী
নতুন সময় প্রতিনিধি
|
![]() ভারত থেকে এলেন ১৯ জন, বাংলাদেশ থেকে গেলেন ৪৫ যাত্রী রোববার সকাল ৭টা ১০ মিনিটে ১৯ জন যাত্রী নিয়ে ছেড়ে এসে ট্রেনটি খুলনা রেল স্টেশনে পৌঁছায় দুপুর সাড়ে ১২টায়। এক ঘণ্টা পর দুপুর দেড়টায় ট্রেনটি ৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় কলকাতার উদ্দেশে। এটি পৌঁছানোর কথা বিকাল ৬টা ১০ মিনিটে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, করোনার প্রকোপ শুরু হওয়ার পর ২০২০ সালের ১৫ মার্চ খুলনা-কলকাতা রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন থেকে সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এই রুটে আগের মতো ট্রেন চলাচল করবে। ট্রেনটিতে যাত্রীবাহী আটটি বগিসহ মোট বগি রয়েছে ১০টি। টিকিটের মূল্য এসি চেয়ার এক হাজার ৫৩৫ টাকা এবং এসি কেবিন দুই হাজার ৫৫ টাকা। অনলাইনে নয়, কাউন্টার থেকে কিনতে হবে টিকিট। তিনি জানান, ২০১৭ সালের ১৬ নভেম্বর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়েছিল। এই রুটের দূরত্ব ১৭৫ কিলোমিটার। ট্রেনটির আটটি বগিতে আসন রয়েছে ৪৫৬টি। এরমধ্যে এসি কেবিন ১৪৪টি এবং এসি চেয়ার ৩১২টি। যাত্রীরা জানান, আবার সরাসরি ট্রেন চলাচল শুরু হওয়ায় দুর্ভোগ কমবে এই রুটের যাত্রীদের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
