ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
যাত্রী বোঝাই বগি রেখেই চলে গেল ট্রেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 July, 2022, 5:57 PM

যাত্রী বোঝাই বগি রেখেই চলে গেল ট্রেন

যাত্রী বোঝাই বগি রেখেই চলে গেল ট্রেন

কমলাপুর থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস একটি বগি রেখেই স্টেশন ছেড়ে গেছে। এতে ওই কোচের প্রায় ১০০ যাত্রী ভোগান্তিতে পড়েন। তবে, কর্তৃপক্ষ বলছে যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিগিটি আগেই বাতিল করা হয়েছিল।

সোমবার ৩ জুলায়, সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান (ঢাকা) বলেন, 'একটি কোচের যান্ত্রিক ক্রটি ছিল। তাই কোচটি বাতিল করা হয়। আমাদের কাছে এটির কোনো রিপ্লেসমেন্ট ছিল না। এ কারণে ওই কোচের যাত্রীরা যেতে পারেননি।'

তিনি আরও বলেন, 'আমরা আগে থেকে মাইকে ঘোষণা দিয়ে বিষয়টি সবাইকে জানিয়েছিলাম। যেসব যাত্রী যেতে পারেননি তাদের টাকা রিফান্ড করা হবে।

উল্লেখ্য, একতা এক্সপ্রেস ট্রেনটি রাজধানী কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status