ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
করোনায় বাঘের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 July, 2022, 9:53 PM

করোনায় বাঘের মৃত্যু

করোনায় বাঘের মৃত্যু

যুক্তরাষ্ট্রের কলম্বাস চিড়িয়াখানায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ বছর বয়সী জুপিটার নামে এক বাঘের মৃত্যু হয়েছে।

রোববার (৩ জুলাই) ওহাইয়োর চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বাঘটির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, এই প্রথমে করোনা আক্রান্ত হয়ে কোনো বাঘের মৃত্যু হয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ১৫তম জন্মদিনের কয়েক সপ্তাহ আগেই মৃত্যু হলো জুপিটারের৷ সাধারণত আমুর বাঘ বা সাইবেরিয়ার বাঘ চিড়িয়াখানার মতো কোনো ঘেরাটোপে থাকলে ২০ বছর পর্যন্ত বাঁচে৷

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা করা হচ্ছিল বাঘটির৷ এর ফলে ভাইরাসের হানায় সে আরও কাবু হয়ে পড়েছিল৷ ভাইরাসও সহজেই হানা দিয়েছিল তার শরীরে৷ অবশ্য করোনা থেকে তার নিউমোনিয়াও হয়েছিল৷

গত ২২ জুন বাঘটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানায়, জুপিটার ক্ষুধা হারিয়ে ফেলেছে৷ বাঘটিকে যারা দেখতেন, সেই ‘কিপার’রাও তার থেকে কোনো সাড়া পাননি৷ হাঁটা-চলাও করতে পারছিল না৷

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘটিকে সংজ্ঞাহীন করা হয়েছিল চিকিৎসার প্রয়োজনে৷ তখন একটি সংক্রমণের কথা জানা যায়৷ চিকিৎসাও শুরু হয়৷ কিন্তু খাওয়াদাওয়া করতে বা সামান্য নড়াচড়া করতেও সে চাইছিল না৷

টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের পশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ সারা হ্যামার ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, প্রাণীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ অত্যন্ত বিরল৷ প্রাণীদের ক্ষেত্রে পরীক্ষাও খুব কমই করা হয়৷ কিন্তু কলম্বাস চিড়িয়াখানায় সেই পরীক্ষার প্রমাণ রয়েছে৷

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে হনলুলুর চিড়িয়াখানায় করোনা সংক্রমণে একটি সিংহের মৃত্যু হয়৷ নভেম্বর মাসে নেব্রেস্কা চিড়িয়াখানায় তিনটি তুষারচিতার মৃত্যু হয় করোনা সংক্রান্ত জটিলতা থেকেই৷ ভাইরাসের হানা রুখতে সংরক্ষিত অরণ্য, চিড়িয়াখানা এবং অন্য কেন্দ্রের প্রাণীদের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র৷ সৌজন্য : ডয়েচে ভেলে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status