ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
এবার ‘রঙের দুনিয়া’ নিয়ে আসছেন মাহফুজুর রহমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 July, 2022, 11:56 AM

এবার ‘রঙের দুনিয়া’ নিয়ে আসছেন মাহফুজুর রহমান

এবার ‘রঙের দুনিয়া’ নিয়ে আসছেন মাহফুজুর রহমান

উৎসব পার্বণে গান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হন মাহফুজুর রহমান। এবারের ঈদেও দর্শকদের বঞ্চিত করবেন না। একক সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন এটিএন নিউজ ও বাংলার এই কর্ণধার। ‘রঙের দুনিয়া’ নামের এ সংগীতানুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন, রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ৯টি গান। গানগুলোতে সুর দিয়েছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং মাহফুজুর রহমান নিজেও।

গানগুলোর শিরোনাম হলো- তোমার ওই চোখ, একটু চোখের আড়াল, স্বপ্নের মতো মনে হয়, চোখের ওপর, রঙের দুনিয়া, সেই মেয়েটি, তুমি আমার প্রিয়া, রিমিক্স দাইমা এবং তোমার জন্য আমি। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়িত হয়েছে।

মাহফুজুর রহমানের দাবি, সংগীতের প্রতি তার অসম্ভব ভালোবাসা। আর সে কারণেই তার গানের সঙ্গে যুক্ত হওয়া।

২০১৬ সালের কোরবানি ঈদুল আজহায় গায়ক হিসেবে হাজির হোন মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে হইচই ফেলে দেন তিনি। ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর আর থেমে থাকেনি এটিএন বাংলার মালিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status