ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
‘মহাসড়কে মোটরসাইকেল বন্ধে বাস মালিকরা দায়ী’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 July, 2022, 7:17 PM

‘মহাসড়কে মোটরসাইকেল বন্ধে বাস মালিকরা দায়ী’

‘মহাসড়কে মোটরসাইকেল বন্ধে বাস মালিকরা দায়ী’

ঈদের আগে ও পরে ৭ দিন এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেল চালানো যাবে না। এ ছাড়া মহাসড়কে বন্ধ থাকবে রাইড শেয়ারিং।

রোববার (৩ জুলাই) বিষয়টি জানিয়েছেন সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করেন বাইকচালকরা।

এ সময় বাইকচালকরা মহাসড়কে মোটরসাইকেল বন্ধের জন্য বাস মালিকদের দোষারোপ করেন।

বাইকচালকরা বলেন, বাস মালিকদের ঈদে আয় কমে যাওয়ার ভয়ে তারা ওপর মহলে চাপ প্রয়োগ করে মহাসড়কে মোটরসাইকেল বন্ধ করিয়েছেন। ঈদের আগে ও পরে মহাসড়কে মোটরসাইকেল চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি দাবি জানান বাইকচালকরা। এ সময় তারা, সঠিক আইন প্রয়োগের মাধ্যমে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে অনুমতি চান।

মানবন্ধনে বক্তারা বলেন, মহাসড়কে যানজট লেগেই থাকে। বাড়ি যাওয়ার জন্য বাস ও ট্রেনের টিকিট পাওয়া খুবই কষ্টকর। তাই যানজটের ঝামেলা এড়াতে সহজে বাড়ি ফেরার জন্য মহাসড়কে বাইক চলাচলের অনুমতি চাই।

তারা বলেন, ‘নিরাপত্তার ইস্যুতে আন্তমহাসড়কে বাইক চলাচল বন্ধ কার্যকরী সমাধান নয়। বরং মহাসড়কে আইনের প্রয়োগ করে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হোক। কারণ, দেশে মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা অধিক। এ নিষেধাজ্ঞার ফলে লাখো মোটরসাইকেল ব্যবহারকারী এবারের ঈদে তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে সমস্যার সম্মুখীন হবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক বাইকচালক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status