এবার চট্টগ্রামে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 July, 2022, 8:08 PM
এবার চট্টগ্রামে ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের আদালতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেন জেলার চকবাজার থানার ডিসি রোডের ব্যবসায়ী চৌধুরী নাঈম সরোয়ার।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসনাত জানান, মোটরসাইকেল কেনার জন্য মামলার বাদী ১ লাখ ৬০ হাজার টাকা দিলেও ইভ্যালি মোটরসাইকেলটি দিতে পারেনি। পরে তাকে একটি চেক দেওয়া হয়। কিন্তু চেকটি ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়।
তিনি আরও জানান, ইভ্যালিকে আমরা উকিল নোটিশ দিয়েছি। এরপর আজ মঙ্গলবার মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন।