ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাগমারায় বজ্রপাতে আলমগীর হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 July, 2022, 7:19 PM

বাগমারায় বজ্রপাতে আলমগীর হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে

বাগমারায় বজ্রপাতে আলমগীর হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে

রাজশাহীর বাগমারায় বজ্রপাতে আলমগীর হোসেন (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আলমগীর হোসেন যোগীপাড়া ইউনিয়নের শান্তপাড়া গ্রামের মৃত আলিমুদ্দীনের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৬ টার দিকে বাড়ির পাশে বিলের ধান লাগানোর জমিতে কাজ করছিলেন। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে গর্জ্জন শুরু হয়। বিকট শব্দে বজ্রপাতের পর জমিতেই লুটিয়ে পড়ে আলমগীর হোসেন। ঘটনাস্থলেই আলমগীর হোসেনের মৃত্যু হয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী ও ৩ সন্তান রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে মৃত্যু হওয়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা বলেন, বজ্রপাতে নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status