ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
এখনও বেতন দেয়নি ৪৩ শতাংশ কারখানা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 8 July, 2022, 2:25 AM

এখনও বেতন দেয়নি ৪৩ শতাংশ কারখানা

এখনও বেতন দেয়নি ৪৩ শতাংশ কারখানা

ঈদের আর মাত্র দুই দিন বাকি। এখনো ৪৩ ভাগ কারখানা তাদের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। অথচ সরকার ছুটির আগেই সকল পাওনাদি পরিশোধের নির্দেশ দিয়েছিল। এতে চরম বিপাকে পড়েছেন এসব কারখানার হাজার হাজার শ্রমিক।

শিল্পাঞ্চল পুলিশের একটি সূত্র জানায়, বৃহস্পতিবার (৭ জুলাই) ঈদের আগের শেষ কর্মদিবসে ৪৩ ভাগ কারখানা তাদের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। এছাড়া বোনাসও দেয়নি ১৫ শতাংশ কারখানা। বিকেল ৫টা পর্যন্ত ৮ হাজার ৯৯৫টি কারখানার মধ্যে ৫ হাজার ৮৮টি কারখানা বেতন পরিশোধ করেছে। যা শতাংশের হিসেবে দাঁড়ায় ৫৬ দশমিক ৫৬ শতাংশ। বাকি ৩ হাজার ৯০৭টি (৪৩ দশমিক ৪৪ শতাংশ) কারখানা এখনও বেতন পরিশোধ করতে পারেনি।

পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর দাবি, তাদের সদস্যভুক্ত কারখানার সংখ্যা ২ হাজার ২৪টি। এসব প্রতিষ্ঠান শতভাগ বেতন ও বোনাস পরিশোধ করেছে।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, বিজিএমইএর সদস্যভুক্ত সব কারখানা শ্রমিকদের বেতন-বোনাস দিয়েছে। ৮টি কারখানায় বেতন বাকি ছিল, সেগুলোতে বেতন ভাতা পরিশোধের চেষ্টা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status